দ. সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামে পূর্ব বিরোধের জের  ধরে সংর্ঘষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় এই সংর্ঘষ ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা জায়, মুরাদপুরের মতিউর রহমান ও মিয়াফর আলীর লোকদের  মধ্যে ৭/৮ বছর আগে বিরোধ চলছিল। বিরোধটি এর আগে শালিসের মাধ্যমে নিষ্পত্তি হলেও মতিউর রহমানের ছেলে সেলিম সৌদি আরব থেকে ৮ বছর পর দেশে ফিরলে পুরনো বিরোধ আবার জেগে উঠে। মিয়াফর আলীর লোকেরা পূর্ব বিরোধের জের ধরে প্রতিশোধ নিতে শুক্রবার সকালে মুরাধপুর পয়েন্টে সেলিমকে আটক করে। ঘটনাটি জানাজানি হলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষ শুরু। সংঘর্ষ দুই ঘণ্টা ব্যাপি চলে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে মতিউর রহমান গ্রুপের ২৬ জন ও মিয়াফর আলী গ্রুপের ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত দুই গ্রুপের ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, রকিব আলী (৩২), আঞ্জব আলী (৪০), দিলোওয়ার হোসেন (৩৫), জাহানারা       
বেগম  (৬০), আব্দুল আলী (৫৫),আতাবুর (১৮), আব্দুল মালেক (৪০) হান্নান (৫৫) হেকমত আলী (২৮), আব্দুল কাদির (৬০), নাজিম (২৮), উসমান আলী(৩২),  মদরিছ আলী (৪৫) চান মিয়া(৪৫), মাহমদ আলী (৪৮), এমরান (১৭), মইনুল হক (৪০)নাজমুল (২২) । অন্য আহতরা সুনামগঞ্জ সদর  হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন জানান, মুরাদপুর গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এই বিরোধের জের ধরে শুক্রবার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১৫-২০ আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।