জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের র‌্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের পুরাতন বাসস্টেশনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি নাদের আহমদ, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুল মতিন ও সঞ্চালনা করেন মো. সালাহ উদ্দিন।
শ্রমিক সমাবেশের আগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ সভাপতি শওকত আলী, যুগ্ম সম্পাদক শফিউদ্দিন, আবুল কালাম, দেলোয়ার হোসেন ঝন্টু, সহ সম্পাদক চেরাগ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, দপ্তর সম্পাদক মানিক মিয়া, সদর উপজেলা সাধারণ সম্পাদক আবদাল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক নবী হোসেন, জেলা যুবদল নেতা কামরুল হাসান রাজু, মমিনুল হক কালাচান, মঈনউদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের মনাজ্জির হোসেন, সোহেল মিয়া, অ্যাড. আহাদ জুয়েল, এ এস রিপন, কৃষক দলের সিরাজুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদল নেতা জাহাঈীর আলম, শাহ রাহুল, সাদিকুর রহমান, নাঈম আহমদ শিশির প্রমুখ। এসময় জেলা শ্রমিক দল, উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।