মহান মে দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় দলের অস্থায়ী কার্যালয়ের সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরী।
জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমদ’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাসদের সহ সভাপতি জীতেশ গোপ, মাহিন হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ কুমার দেব, সদস সেলিম আহমেদ, এরশাদ মিয়া, মুন্না মিয়াসহ প্রমুখ।
সভায় বক্তরা শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তার মজুরী পরিশোধ করা এবং শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরী ২০ হাজার টাকা করার দাবি জানান।
প্রেসবিজ্ঞপ্তি
- জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের র্যালি ও সমাবেশ
- মহান মে দিবসে রিক্সা শ্রমিক ইউনিয়নের র্যালি ও আলোচনা সভা


