জেলা জাপার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাড. আব্দুল মজিদের মাধ্যমে দোয়ারাবাজারের পান্ডারগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতাকর্মীরা জাতীয় যুব সংহতিতে যোগদান করেছেন।
শনিবার বিকালে শহরের উকিলপাড়ায় অ্যাড. আব্দুল মজিদের বাসায় যুব সংহতিতে যোগদান করেন আব্দুল হামিদ, ফয়জুল আমিন, আলী আছকর, ইকবাল হোসেন, সোহাগ মিয়া, অঅব্দুল আমিন, সাসাউর আহমদ, এনামুল হাসান নয়ন, আতিকুর রহমান, রিয়াদ উদ্দিন, খালেদ আহমদ, আল আমিন, উজ্জ্বল আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলাম হোসেন অভি, তাহিরপুর উপজেলা জাপার সভাপতি নজির হোসেন, দোয়ারাবাজার জাপা নেতা শরিয়ত আলী তালুকদার, যুব নেতা আল আমিন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

