জেলা মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
২৫ নভেম্বর থেকে ১০ ই ডিসেম্বর আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা মহিলা পরিষদ। শনিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী, সহ সভাপতি নিগার সুলতানা কেয়া, লিগ্যাল এইড সম্পাদক রাশেদা বেগম, অর্থ সম্পাদক মল্লিকা দাস, সাংগঠনিক সম্পাদক পঞ্চালী চৌধুরী, শিক্ষা ও সংস্কৃতি সম্বপাদক শিল্পী সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনা পাল।
এসময় নারী প্রতিরোধ পক্ষ দিবসের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।