জেলা জাসদের সভাপতি সালেহ গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার
প্রবীন রাজনীতিবিদ জেলা জাসদের সভাপতি আতম সালেহ গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছেন বলে জানা গেছে। রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় সম্প্রতি তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন।
জেলা জাসদের সমাজসেবা সম্পাদক শামীম আহমদ বুধবার সন্ধ্যায় দৈনিক সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন, তাঁর আরোগ্য কামনায় পরিবারবর্গ সবার দোয়া চেয়েছেন।