রফিক তালুকদার কে সভাপতি ও শাহিন আলম কে সম্পাদক করে আনজুমানে তালামীযে ইসলামিয়া জেলা শাখার কাউন্সিল বৃহস্পতিবার সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা তালামীযের সভাপতি মো. রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান ছাদিকের পরিচালনায় কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার
হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হুমায়ূন রহমান লেখন, সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান আখতার।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আল-ইসলাহ সভাপতি মাও. আবু তাহির মোঃ খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাও. মাহবুবুর রহমান তাজুল, জেলা তালামীযের সাবেক সভাপতি হা. মাও. আবুল ফজল মো. ত্বোহা ও সাবেক সহ-সভাপতি মাও. নাজমুল হুদা মিছবাহ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে রফিকুল ইসলাম তালুকদারকে সভাপতি ও শাহিন আলমকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. ছালেক আহমদ সুমন, আলী মো. ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল গণি সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, প্রচার সম্পাদক মুহাম্মদ নুর হোসেন, সহ-প্রচার সম্পাদক মারুফ আহমদ, অর্থ সম্পাদক আব্দুল মতিন রাজন, অফিস সম্পাদক তোফায়েল আহমদ মিনার, সহ-অফিস সম্পাদক মাছুম আলম, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ তাজ উদ্দিন আহমদ হাসান, সহ-প্রশিক্ষণ সম্পাদক লুৎফুর রহমান জুনাইদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাইমিনুল হক্ব, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফিজ মাজেদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী মাহবুবুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছায়েম হোসাইন, সদস্য আব্দুল হালিম, শফিকুল ইসলাম, হাফিজ ফয়েজ আহমদ, আব্দাল হোসেন, শাহ আলম, আবু হেনা মো. ইয়াসিন, শফিকুল ইসলাম রাহীন, ইসলাম উদ্দীন, আবু তাহের ও সৈয়দ জাবের আহমদ।
এসময় বক্তারা সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি
- হাওরে ফসলডুবি- ধর্মপাশায় পরীক্ষা দিচ্ছে না প্রাথমিকের তিন সহস্রাধিক শিক্ষার্থী
- তাহিরপুরে ঘুর্ণিঝড়ে ৪০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত

