জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে চাল ও ডাল বিতরণ করা  
 হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি চাল ও এক কেজি ডাল বিতরণ করা হয়। চাল ও ডাল বিতরণ করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেস মিঞা, ছাতক পৌর মেয়র কালাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ, আমিনুল ইসলাম সেলিম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, আওয়ামী লীগ নেতা শঙ্কর চন্দ্র দাস প্রমুখ।