সু.খবর রিপোর্ট
বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ অঞ্চলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ব্যাংকের কার্যালয়ে ইফতার মাহফিলে কৃষি ব্যাংকের বিভিন্ন শাখার উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক, গ্রাহক, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংক সিলেট বিভাগের মহাব্যবস্থাপক সোমেশ চন্দ্র দেবনাথ, সিলেট বিভাগের ডিজিএম আজহারুল ইসলাম মিয়া, সুনামগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক অজয় কুমার সাহা, সুনামগঞ্জ বিআরডিবির উপ পরিচালক মো. সামছুল ইসলাম, কৃষি ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক ফয়জুর রহমান শহীর, সুনামগঞ্জ শাখার আরডিও রইছ উদ্দিন, ডাচ বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক জ্যোতিলাল গোস্বামী, প্রাইম ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু সুফিয়ান, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, কৃষি ব্যাংক সুনামগঞ্জ সিবিএর সভাপতি বিকাশ রঞ্জন সরকারসহ কৃষি ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ।
ব্র্যাক
ব্র্যাক বাজার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর শহরের দোজা মার্কেটের ২য় তলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মিতালী ধর, জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, এলাকা ব্যবস্থাপক মো. শাহজাহান আলী, এইচ আর অফিসার বায়োজিদ কবির চৌধুরী, ওয়াহিদুজ্জামান, বদরুদোজা সোজা, রেজাউর রহমান, বাজার শাখার কর্মসূচি সংগঠক মো. সাইফুল আলম ভূঁইয়া প্রমুখ।
পদক্ষেপ
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর সমন্বিত ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পদক্ষেপ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মল্লিকপুর পদক্ষেপ এর সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, পদক্ষেপ সুনামগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার মুজিবুল হক, সিনিয়র সাংবাদিক কারুজ্জামান শাফি, মাহবুবুর রহমান পীর, মাসুম হেলাল, আল হেলাল , শাহজান চৌধুরী প্রমুখ।
ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা এমদাদুর রহমান।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভূমি অফিস ক্যান্টিনে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত কুমার বিশ্বাস,উপজেলা কৃষি কর্মকর্তা এনামূল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ, উপজেলা প্রকৌশলী রনজিত কুমার পাল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মউদুদুর রহমান খান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান দোয়ারাবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হেলালী, সাংগঠনিক সম্মাদক মো. আশিক মিয়া, সাংবাদিক আলা উদ্দিন, রাজস্ব শাখার নাজির আব্দুল আওয়াল,উচ্চমান সহকারী বাহাদুর রহমান,সার্ভের মুজিবুর রহমান মোল্লা, রাজস্ব শাখার সহকারী জাহাঙ্গীর আলম, ভূমি অফিসের নাজির জামাল উদ্দিন, অফিস সহকারী অরুন গোস্বামী, উচ্চমান সহকারী সত্যলাল রায়, ত্রাণ ও পূর্নবাসন অফিসের প্রকৌশলী রাজু চন্দ্র পাল,একটি বাড়ী একটি প্রকল্পের সমন্বয়কারী আব্দুল হেকিম, সার্ভেয়ার বাবুল রায়, বাদশা মিয়া, চেইনম্যান মুনসুর আহমদ, লক্ষীপুর ইউনিয়ন ভূমি অফিস তহশিলদার জ্যোতিরিন্দ্র নারায়ন চৌধুরী, সদর ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদার মিহির চক্রবর্তী, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী সফিকুর রহমান, হিলিপ জামাল উদ্দিন,মিজানুর রহমান প্রমুখ।


