জেলা পরিষদের চেয়ারম্যান মুকুট ও দুই সদস্যকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটসহ পরিষদের দুই মহিলা সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। শনিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য    দেন কমিশনের সিলেট বিভাগীয় গভর্নর ড. আর কে ধর।
বিশেষ অতিথির বক্তব্য দেন কমিশনের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মনোরঞ্জন তালুকদার, কমিশনের জেলা শাখার উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ড. মফচ্ছির মিয়া, কমিশনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাদল পুরকায়স্থ, সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক খালেদ আহমদ, কমিশনের সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমেদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কমিশনের জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আল-হেলাল।
কমিশনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন দিলীপের সভাপতিত্বে ও কমিশনের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) কালা মিয়া, কমিশনের জেলা কমিটির সহ-সভাপতি ডা. শাকিল মুরাদ আফজল, মাও. এমদাদুল হক, অ্যাড. আবুল আশরাফ, কমিশনের যুগ্ম সম্পাদক অ্যাড. হেলিনা আক্তার, সাইফুল আলম ছদরুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক রাজু আহমেদ রমজান, কোষাধ্যক্ষ সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, মহিলা বিষয়ক সম্পাদক তানজিনা বেগম, দপ্তর সম্পাদক লিপন বৈদ্য, শাহ মোশাররফ হোসেন, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি শামীম চৌধুরী শামু, যুগ্ম সম্পাদক তামান্না আক্তার, মুজাহিদুল ইসলাম মজনু, প্রচার সম্পাদক সাংবাদিক ফরিদ মিয়া,জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সুহেল আহমদ খান টুনু, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ। সভায় জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পরিষদের সদস্য ও কমিশনের জেলা শাখার সভাপতি ফৌজি আরা বেগম শাম্মী এবং সদস্য সেলিনা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রয়াত মুক্তিযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও কমিশনের সিনিয়র সহ-সভাপতি কে. বি. রশীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।