জেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আজ

স্টাফ রিপোর্টার
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি দেশরতœ জননেত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বুধবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ আওয়ামী লীগের ফেইসবুকে পেইজে বিষয়টি জানানো হয়েছে।