তাহিরপুর প্রতিনিধি
দেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃহৎ কয়লা শুল্কস্টেশন তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী দিয়ে বুধবার থেকে আবারও কয়লা আমদানী শুরু হয়েছে। বুধবার দুপুর ২ টায় ভারতের মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্র্টার এসাসিয়েশনের দায়িত্বশীলরা এবং তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের কর্মকর্তা এবং দুই দেশের শুল্ক কর্মকর্তাদের উপস্থিতিতে আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়। এসময় মেঘালয়ের কয়লা বুঝাই কয়েকটি ট্রাক বাংলাদেশে এসে প্রবেশ করে।
কয়লা আমদানী আবারও শুরু হবার খবরে বুধবার সকাল থেকেই কর্মচাঞ্চল্য শুরু হয় সীমান্তের বড়ছড়া-চারাগাঁও ও বাগলী শুল্কস্টেশনে। দুপুর ২ টায় ভারতের মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্র্টার এসাসিয়েশনের সভাপতি জেসি ডিঙাং মেঘালয়ের কয়লা বুঝাই ট্রাক ওখান থেকে আনুষ্ঠানিকভাবে বড়ছড়া, চারাগাঁও ও বাগলীর উদ্দেশ্যে ছাড়েন। এপারে ট্রাক গ্রহণ করেন তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার। এসময় ভারতীয় অংশে রপ্তানীকারকদের মধ্যে জেপি হাস্যা, এম কার কারাংগার, নাছার সিং মরিউইন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, কয়লা গ্রুপের উপদষ্টো জালাল উদ্দিন, বড়ছড়া কাষ্টম অফিসার সমির বসু, টেকেরঘাট বিজিবি কোম্পানি কমান্ডার নিজাম উদ্দিন, সুনামগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক খন্দকার মঞ্জুর আহমদ, তাহিরপুর কয়লা আমদানীকারক সমিতির অর্থ সম্পাদক জাহের আলী, আন্তর্জাতিক সম্পাদক আবুল খায়ের, কার্যকরী সদস্য হাজী ইউনুছ আলী, স্বপন কুমার দাস, হাজী নুর মিয়া, হাছান মিয়া, হাজী আব্দুস সামাদ, ভারতের মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্টার এসাসিয়েশনের সভাপতি জে সি ডি ডিংগা, সাধারণ সম্পাদক জে পি হার্সা, সাবেক সভাপতি নাসের সিং, সাবেক সাধারণ সম্পাদক এম কে সফিক প্রমুখ।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার জানান, ন্যাশনাল গ্রীণ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ভারতের কয়লা রপ্তানীকারকরা সুপ্রিম কোর্টে আপিল করলে আদালত উত্তোলিত কয়লা রপ্তানীর জন্য গত পহেলা অক্টোবর আগামী ৩১ মে পর্যন্ত সময় বাড়িয়েছেন। কিন্তু রপ্তানীকারকরা রয়েলিটি জমা দেওয়াসহ নানা আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লাগায় বুধবার থেকে রপ্তানী কার্যক্রম চালু হয়েছে।
- জেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আজ
- শাল্লায় জলমহালের দখল নিয়ে সংঘর্ষে আহত ৪০


