জেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার ১৩২ জন মেধাবী শিক্ষার্থী জেলা পর্যায়ে অংশ গ্রহণ করেছে।
মঙ্গলবার সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে থেকে ১২ জন মেধাবী প্রতিযোগী বিজয়ী হয়। এই ১২ জন পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বিজয়ী প্রতিযোগীরা হলেন, ভাষা ও সাহিত্য বিভাগে   ছাতক বহুমুখী মডেল হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান তাপসি, ১০ শ্রেণীর ছাত্রী ফারিহা ইসলাম তিফ্লা ও  সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মাসুদ আহমদ অপু, দৈনন্দিন বিজ্ঞান (৬ষ্ঠ-৮ম) ও বিজ্ঞান বিভাগে পাগলা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণীর ছাত্র ছাইম আহমেদ সাঈদ, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর নার্গিয়া ইয়াছমিন নুন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী বৃষ্টি বেগম, গণিত ও কম্পিউটার বিভাগে পাগলা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণীর ছাত্র ছাইম আহমেদ সাঈদ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র নাজমুছ সাকিব, সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মাসুদ আহমদ অপু, বিষয়ঃ বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিভাগে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ফাবিয়া মুন্নিয়াত পন্নি, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র প্রীতম কুমার দাশ, মধ্যনগর বি.পি উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্র দীপ্তি রায়।