‘মাতৃদুগ্ধের গুরুত্ব এবং করোনাকালীন সময়ে মা ও সেবাকর্মীদের করণীয়’ শীর্ষক সিএইচসিপিদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। জেলা পুষ্টি সমন্বয় কমিটি, সুনামগঞ্জ এর উদ্যোগে এবং কালেক্টিভ
ইম্প্যাক্ট ফর নিউট্রিশন (সিআইফরএন) ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন ডেপুটি সিভিল সার্জন ডা: মোহাম্মদ আশরাফুল হক।
বৃহস্পতিবার দুপুর ১২টায় মাতৃদুগ্ধ সপ্তাহ (০৯-১৬ আগষ্ট), ২০২০ পালনের অংশ হিসাবে অনলাইন ভিত্তিক ওরিয়েন্টেশনে মাতৃদুগ্ধ এর পক্ষে প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে বৈশ্বিক ও স্থানীয় প্রচেষ্টা বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের সিআইফরএন ইনিশিয়েটিভ, সিনিয়র টেকনিক্যাল কোর্ডিনেটর- এডভোকেসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং এম হাফিজুল ইসলাম।
এছাড়া করোনাকালীন সময়ে মাতৃদুগ্ধ দান অব্যাহত রাখার কৌশল ও পরামর্শ সম্পর্কিত তথ্যপূর্ণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন টেকনিক্যাল ম্যনেজার মো. হাসানউজ্জামান।
বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মধু সুধন ধর। ওরিয়েন্টেশনে দিরাই, শাল্লা, দোয়ারাবাজার, ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার সংশ্লিষ্ট ৭০জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারগণ (সিএইচসিপি) অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন।
সিআইফরএন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ প্রকল্পের টেকনিক্যাল অফিসারদের মধ্যে মো. আব্দুল আলীম, মো. আব্দুস শুকুর ও মো. আলাউদ্দিন হোসেন কর্মশালায় অংশগ্রহণ করেন।
কারিগরী সহযোগীতায় ছিলেন কেয়ার বাংলাদেশ এর আইসিটি অফিসার একরামুল হক।
অনলাইনভিত্তিক এই কর্মশালাটি সঞ্চালন করেন টেকনিক্যাল অফিসার ও ভারপ্রাপ্ত এম ইএন্ড ডি অফিসার শ্রী অরূপ রতন দাশ। প্রেস বিজ্ঞপ্তি


