স্টাফ রিপোর্টার
অসহায়,বন্যায় ক্ষতিগ্রস্থ ও রোভার স্কাউটদের মধে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় ৩৫০ জন অসহ্য়া ও ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে চাল ডাল তেল ও ৩০০ গাছের চারা সহ এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় ঐতিহ্য জাদুঘরের প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. জসিম উদ্দিন , জেলা রোভার সম্পাদক শাহ আবু নাসের এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কমিশনার শেখ এটিএম আজরফ, সহ সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহকারি কমিশনার প্রাণ গোপাল দত্ত, সিনিয়র রোভার মেট দুর্জয় দত্ত পুরকায়স্থ, গার্ল রোভার মেট ইসরাত জাহান প্রমুখ।


