বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ১২ টায় জেলা শিক্ষা অফিস, সোয়া ১২ টায় সহকারী শিক্ষা প্রকৌশল অফিস, সাড়ে ১২ টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সেচ কার্যালয়, দুপুর ১ টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সার ও বীজ কার্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি জেলা পরিষদ কার্যালয়ে স্থাপিত ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন এবং ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের আন্তরিকতার সহিত সেবা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। তাছাড়া জেলা পরিষদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রশিক্ষণরত শিক্ষার্থীদের আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণলব্দ জ্ঞান দেশ ও জাতির কল্যাণ ব্যবহারের নির্দেশনা প্রদান করেন। দুপুর দেড় টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল, দুপুর পৌরে ২ টায় সদর উপজেলা ভূমি অফিস এবং দুপুর ২ টায় সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার মনিরুল হাসান উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)


