দ. সুনামগঞ্জ প্রেসক্লাবের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলা পরিষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মহি উদ্দিন মহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি আবুল কালাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার  (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র সিনহা, থানার এস আই ওয়াসিম আল বারী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পিয়ার আহমদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম রেজা, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ কাশেম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ তাহিদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, দেলোয়ার হোসেন, ইয়াকুব শাহরিয়ার, ক্ষোষাধক্য শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: শহিদ মিয়া, নির্বাহী সদস্য জিলুল হক, আবুল খয়ের, নাঈম তালুকদার, আবু সঈদ।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী, সুনুর আলী, বিএনপি নেতা দিদার চৌধুরী, জমিয়ত নেতা মাও: খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা শমশের আলী, মনোয়ার হোসেন হিমেল, সেলিম আহমদ,  প্রভাতী যুব সংঘের নেতৃবৃন্দ।