স্টাফ রিপোর্টার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন), এটুআই প্রোগ্রাম, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজী (বিডব্লিউআইটি)’র মাধ্যমে’ নারী আইসিটি ফ্রি-ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় এবং সুনামগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এ জেলায় মাসব্যাপি গ্রাফিক ডিজাইন/ওয়েব ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। প্রশিক্ষণে সুনামগঞ্জ জেলার কমপক্ষে এস.এস.সি পাশ ও বেসিক কম্পিউটার জ্ঞানসম্পন্ন নারীরা দরখাস্তÍ করার সুযোগ পাবেন।
আগ্রহী নারী গ্রার্থীদের নাগরিকত্বের সনদ, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি ও ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ সংযুক্ত ছকে বর্ণিত তথ্যাবলী পুরণপূর্বক আগামী ২৬ অক্টোবরের মধ্যে জেলা প্রশাসক, সুনামগঞ্জ বরাবর আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আবেদনপত্রের হার্ডকপি জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি শাখায় সরাসরি ও সফটকপি ধপরপঃংঁহধসমধহল@ুধযড়ড়.পড়স ই-মেইল ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, যে সকল প্রার্থীদের ল্যাপটপ ও মডেম রয়েছে তাদের প্রশিক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে জানানো হয়েছে। প্রশিক্ষণের সার্বিক বিষয়টি গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘ডিসি অফিস সুনামগঞ্জ’ ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়েছে। ফেইসবুক পেইজে আবেদনের করার নমুনা ছক দেয়া হয়েছে।


