দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের খুদিরাই-রসনী ওয়ার্ডে ওএমএস’র চাল গোদাম থেকেই পাচার করে চোরাই পথে খোলা বাজারে বিক্রয় করা হচ্ছে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় খুদিরাই গ্রামের ডিলার সুনু মিয়ার যোগসাজসে এনামুল হক ও শাহীনুর রহমান সরকারি ১২ বস্তা চাল দামোধরতপী বাজার এলাকার আলাল মিয়া অটো রাইছ মিলের ভিতরে নিয়ে যায় এবং এবং সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভর্তি করে। এসময় স্থানীয় এলাকাবাসী মিলটি ঘেরাও করে রাখেন। বিষয়টি টের পেয়ে এলামুল হক ও শাহীনুর রহমান পালিয়ে যায়। ইউপি সদস্য আজির উদ্দিনসহ স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে খবর দেন।
তাৎক্ষণিক খবর পেয়ে ট্যাগ অফিসার নুরে আলম সিদ্দিক, থানার এসআই মাজহারুল ইসলাম, এসআই ফারুক আহমদ ঘটনাস্থলে গিয়ে চালগুলো সরকারি বলে নিশ্চিত করেন।
এ ব্যাপারে ডিলার সুনু মিয়ার নিকট বিষয়টি জানতে চাইলে বলেন,‘ আমার গোদামে থাকা চাল সঠিক আছে। আমি এই বিষয়ে জানি না।’
উপজেলা খাদ্য অফিসার রুমেনা আফরোজ সরকারি চাল আটকের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন,‘ পুলিশ প্রশাসন চালগুলি জব্দ করেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ জানান, দোষী যেই ব্যক্তি হোক কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বাঁধে লুটপাট হতে পারে হরিলুট হবে না
- জেলা প্রশাসনের উদ্যোগ- নারীদের গ্রাফিক ও ওয়েব ডিজাইন প্রশিক্ষণ হবে


