জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক গ্রেপ্তারকৃত আবু সাঈদ চাঁদ’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বঙ্গবন্ধু সৈনিকলীগ।
শনিবার দুপুর ১টায় জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের নেতৃত্বে শহরের কাজির পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে প্রতিবাদ সভা করে।
সংগঠনের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিংকু চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সহ—সভাপতি সিদ্দিকুর রহমান মাসুক, মাও. ইকবাল আহমেদ জলিল, আব্দুল করিম বাবুল, সহ—সভাপতি বিপ্লব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জ্যোতিম্মর্য় দাস চপল, মিলন মিয়া, জেলা কমিটির সদস্য মণির হোসেন, ফারুক মিয়া, সৈনিকলীগ নেতা অ্যাড. পারভেজ আহমেদ, অ্যাড. সাইফুল ইসলাম, সদর কমিটির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও যুব শ্রমিক লীগের সভাপতি মিলন আহমেদ প্রমুখ।