জেলা বিএনপি’র সভা

বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সফল করার লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের স্ব্ক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বুধবার জেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম     
নুরুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ সভাপতি ফারুক আহমদ, রেজাউল হক, সেলিম আহমদ, যুগ্ম সম্পাদক মো. মুনাজির হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিশ্বম্ভরপুর বিএনপি নেতা অ্যাড. আব্দুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, অ্যাড. ছবাব মিয়া, জেলা মহিলা দলের আহবায়ক মদিনা বেগম, উপজেলা পরিষদেও মহিলঅ ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক অ্যাড. কয়েছ, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা যুবদল নেতা কালা চান, সোহেল প্রমুখ। প্রস বিজ্ঞপ্তি