স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বি.এম.এ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলামের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ২৮ ব্যাটলিয়নের উপ অধিনায়ক মেজর মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস।
আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাড. আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুর নুর, ডা. মনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহুর আলী, সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গৌতম রায়, পিপি অ্যাড. ড. খায়রুল কবির রুমেন, ডা. জসিম উদ্দিন খান, অ্যাড. মতিউর রহমান পীর, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, বিএমএর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাসসহ বিএমএ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ও শহরের সুধীজন।


