জেলা বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম গঠন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শুক্রবার দুপুরে শহরের বুলচাঁন্দ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুরের জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আল সুবলের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক কালীপদ দাস ও সহকারি শিক্ষক দেবব্রত তালুকদারের যৌথ পরিচালনায়      
এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আল সুবলকে সভাপতি ও রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর খানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য জেলা কমিটি গঠন করা হয়।