জেলা ছাত্র ইউনিয়নের সভা

জেলা ছাত্র ইউনিয়নের সভা জেলা ছাত্র ইউনিয়নের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক পুলক তালুকদার।
সভায় বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. রইসুজ্জামান, জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি নুর জাহান বেগম,     
শিক্ষা ও গবেষণা সম্পাদক পাপ্পু সরকার, সদস্য মো. ইউনুস মিয়া, শহর সংসদের সভাপতি আসাদ মনি প্রমুখ।
সভায় আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিষ্ক্রিয় সকল কমিটির কাউন্সিল করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা এবং র‌্যালি করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি