সাঁকোতে জীবন

ছাতকের চরমহল্লা ইউনিয়ন নবাইচর, জালালীচর, সিদ্ধারচর গ্রামের তিনশতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র ভরসা দীর্ঘ বাঁশের সাঁকো। হেমন্তে পায়ে হেঁটে এবং বষায় গ্রামবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোর উপর দিয়ে চলছে এসব গ্রামের মানুষের জীবনযাত্রা। বর্ষায় এসব গ্রামের স্কুল-কলেজ ও মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীদের অনেকেই ঝুঁকির কারণে বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। এখানে কোন ফেরী পারাপারের ব্যবস্থা নেই।    -ছবি: বিজয় রায়, ছাতক