জেলা মানবাধিকার কাউন্সিলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মায়নমারে নিরীহ রোহিঙ্গাদের উপর ইতিহাসের নিকৃষ্টতম জঘন্য হামলা, খুন, ধর্ষণ, নির্যাতনের, প্রতিবাদে এবং জাতিসংঘের কার্যকর হস্থক্ষেপের মাধ্যমে নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলা মানবাধিকার কাউন্সিল। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে অ্যাড. কামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, মানবাধিকার কাউন্সিল জেলা শাখার সভাপতি হাজী আশিক মিয়া শিকদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ   
সম্পাদক অ্যাড. আব্দুল হক, সিনিয়র আইনজীবী অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, অ্যাড. মফচ্ছির মিয়া, অ্যাড. কাওছার আলী, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. শেরেনুর আলী, অ্যাড. ফজর আলী, ব্যবসায়ী আশরাফুর রহমান, চৌধুরী, অ্যাড. আব্দুল জলিল, অ্যাড. জালাল উদ্দিন, অ্যাড. নাজিম কয়েছ আজাদ, অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. সন্দিপ দাস, অ্যাড. সাজ্জাদ হোসেন, অ্যাড. আবুল আহাদ, অ্যাড. শফিউল্লাহ, অ্যাড. জামাল উদ্দিন, অ্যাড. কামাল উদ্দিন, অ্যাড. কাশেম, অ্যাড. কবির উদ্দিন প্রমুখ।