জেলা যুবলীগের প্রথম সভা সদর, পৌর ও বিশ্বম্ভরপুর কমিটি বাতিল

স্টাফ রিপোর্টার
জেলা যুবলীগের নতুন কমিটি গঠন হওয়ার পর প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রমিজ বিপণির জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়
জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক।
সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান  
 সেন্টু, খন্দকার মঞ্জুর আহমদ, সদস্য সবুজ কান্তি দাস, নূরুল ইসলাম বজলু, শীতেশ তালুকদার মঞ্জু, বিপ্রেশ রায় বাপ্পী, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. আমিনুর রশীদ রনক, অ্যাড. কল্লোল তালুকদার চপল, রনজিত চৌধুরী রাজন, মিজানুর রহমান মিজান, মমরাজ হোসাইন, নিজাম উদ্দিন ও আবুল আজাদ ।
কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সাংগঠনিক অচলাবস্থার কারণে যুবলীগের সুনামগঞ্জ সদর উপজেলা কমিটি, সুনামগঞ্জ পৌরসভা কমিটি এবং  বিশ্বম্ভরপুর উপজেলা কমিটি বাতিল করা হয়। অন্যান্য উপজেলায় শীঘ্রই সম্মেলন সম্পন্ন করার জন্য প্রতিটি উপজেলায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দায়িত্ব দেয়া হয় ।
সভায় দফতর বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য অ্যাড. কল্লোল তালুকদার চপলকে এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য নূরুল ইসলাম বজলুকে দায়িত্ব দেয়া হয় ।