জেলা যুবলীগের প্রস্তুতি সভা

আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিসভা করেছে জেলা যুবলীগ। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের স্টেশন রোডের রমিজ বিপণীতে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস,     
রনজিৎ চৌধুরী রাজন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, পৌর যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর আবাবিল নূর, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সভাপতি খালেদ মাহমুদ তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, জামালগঞ্জ যুবলীগ নেতা মনসুর আলম প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়, সুর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, দুপুর ১২ টায় আনন্দ র‌্যালি, বিকাল ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। (প্রেস বিজ্ঞপ্তি)