জেলা যুব দলের দোয়া মাহফিল

জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি আমীনুর রশীদ আমীনের রোগমুক্তি কামনা করে জেলা যুবদলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা আইনজীবী জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর মো. শওকত, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ কয়েছ, সহ সভাপতি অ্যাড. মোশাহিদ আলী, অ্যাড. আ. জলিল, অ্যাড. নাজিম কয়েছ আজাদ, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান, অ্যাড. কামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক, অ্যাড. সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাহু, প্রচার সম্পাদক অ্যাড. রোকসান আলী, সহ দপ্তর সম্পাদক সামরুল ইসলাম শ্যামল, সমাজ কল্যাণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ, সদস্য সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ। -প্রেসবিজ্ঞপ্তি