স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১৭ জন। শনাক্ত হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১০ জন, ছাতক উপজেলার ২ জন, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২৫২ জন।
রৃহস্পতিবার নতুন করে সুস্থ হয়েছেন আরও ৪ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২ জন, দিরাই উপজেলায় ১ জন এবং জগন্নাথপুর উপজেলায় ১ জন।
সবচেয়ে বেশী ২৩৫ জন সুস্থ হয়েছেন ছাতক উপজেলায়। এছাড়াও
সুনামগঞ্জ সদর উপজেলায় ২০৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬১ জন, দিরাই উপজেলায় ৪১ জন, শাল্লা উপজেলায় ৩৬ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৩৬ জন, তাহিরপুর উপজেলায় ৩৪ জন, জামালগঞ্জ উপজেলায় ৬২ জন, ধর্মপাশা উপজেলায় ১৯ জন, দোয়ারাবাজার উপজেলায় ৮৩ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৯২ জন সুস্থ হয়েছেন।


