পাল্টাপাল্টি বিবৃতি ও বিভিন্ন উপজেলা শাখার কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা যুব মহিলা লীগের সকল কার্যক্রম স্থগিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি। শনিবার রাতে বিষয়টি দৈনিক সুনামগঞ্জের খবরকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত ডেইজি সারোয়ার।
ডেইজি সারোয়ার বলেন,‘ সুনামগঞ্জের জেলা যুব মহিলা লীগের আহবায়ক ও যুগ্ম আহবায়করা বিভিন্ন উপজেলায় কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন। আহবায়ক একটি উপজেলায় কমিটি গঠন করলে যুগ্ম আহবায়ক অন্য উপজেলায় নতুন কমিটি ঘোষণা করেন। এসব কর্মকাণ্ডের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নতুন কমিটি অনুমোদন দেয়াসহ সকল কার্যক্রম স্থগিত করা হলো। বিষয়টি জেলা শাখার আহবায়ক ও যুগ্ম আহবায়ককে জানানো হয়েছে।’
- জামালগঞ্জে বিএনপির অপর গ্র“পের মনোনয়ন সংগ্রহ করলেন ১৬ প্রার্থী
- এক মঞ্চে কুরবাননগরের সকল চেয়ারম্যান প্রার্থী

