জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার
‘সাত দফা দাবি বাস্তাবায়ন চাই করতে হবে’ স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭০৫৯ জন ওয়ার্কচার্জ কর্মচারীদের নিয়মিতকরণ সহ সাত দফা দাবিতে কর্ম বিরতি পালন করছে জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের        সামনে সাত দফার এই কর্ম বিরতি পালন করা হয়।
জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মো.গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমানের পরিচালনায় কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন উপদেষ্টা আমির উদ্দিন, যুগ্ম সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক আলী হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী, কম্পিউটার এসোসিয়েশনের সিলেট শাখার সাধারণ সম্পাদক সুদীপ চন্দ্র দাস, জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সমাজ কল্যাণ সম্পাদক পলাশ তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, প্রচার সম্পাদক নুর ইসলাম প্রমুখ।
আগামী ৯ নভেম্বর পর্যন্ত এই কর্মবিতরতি চলবে।