স্টাফ রিপোর্টার
জেলা কৃষক লীগের উদ্যোগে সুনামগঞ্জে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, শাহ আলম শেরুল, জেলা কৃষক লীগের সদস্য আবু তাহের, রফিকুল ইসলাম কালা মিয়া, মেহেদী হাসান চৌধুরী রাসেল, জহিরুল ইসলাম, আনোয়ারুল হক, জুলহাস মল্লিক, নজরুল ইসলাম, মনোয়ারা বেগম, সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, সদস্য সচিব মেহেদী হাসান লিটন প্রমুখ।


