জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্বর্ণপদক পেয়েছেন সুনাগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল বরকত। গত ১১ আগস্ট বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে স্বর্ণপদক ও সম্মাননাপত্র গ্রহণ করেন চেয়ারম্যান মো. আবুল বরকত।
এছাড়া জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ চেয়ারম্যান মো. আবুল বরকতকে ‘বঙ্গবন্ধু স্মৃতি সম্মাননা ২০১৭’ প্রদান করেছে। জনসেবায় বিশেষ অবদানের জন্য গত ২০ আগস্ট ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ চন্দ্র এমপি, ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, অ্যাড. হোসেন আরা বাবলী এমপি, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্ত্তব মোর্শেদ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি সালাউদ্দিন বাদল, বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: খন্দকার এমদাদুল হক সেলিম, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মো. শাখাওয়াত হোসেন প্রমুখ। (বিজ্ঞাপন)
- সামাজিক অনাচারের বিরুদ্ধে জগন্নাথপুরের ছোট প্রতিবাদ
- দিরাই উপজেলায় বন্যা দুর্গতদের জন্য আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প


