জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপির কেন্দ্রীয় কর্সসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, অ্যাড. শেরেনূর আলী, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক অ্যাড. জিয়াউর রহীম শাহীন, বিএনপি নেতা রাখাব উদ্দিন প্রমুখ।
এসময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও হিন্দু বৌদ্ব কল্যাণ ফ্রন্টের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।