জগন্নাথপুর অফিস
বৈঞ্চব পদাবলির মহারাজা মরমি সাধক কবি রাধারমণ দত্তের ১০৬ তম প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার রাত ৮টায় রাধারমণ দত্তের জন্ম মাটি জগন্নাথপুর পৌরসভার কেশবপুর বাজার সংলগ্ন রাধারমণ দত্তের স্মৃতি কমপ্লেক্সের নির্ধারিত স্থানে প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ।
রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক, আলাল হোসেন আলাল, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক তাজিবুর রহমান প্রমুখ।
পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. জিলু মিয়ার সভাপতিত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
- জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
- মাহমুদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনে খতম ও দোয়া মাহফিল


