জয়কলস ইউনিয়ন যুবদলের সম্মেলন

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন যুবদলের দিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার ইউনিয়নের শান্তিগঞ্জ বাজারে জয়কলস ইউনিয়ন যুবদলের আয়োজনে, ইউনিয়ন যুবদল নেতা দিলোয়ার হোসেন জিয়াউরের সভাপতিত্বে, আশিকুর রহমানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের আহবায়ক মো. আনছার উদ্দিন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি মহির উদ্দিন মহির, সাধারণ স¤পাদক মো. নুর আলী, বিএনপি নেতা মো. আব্দুল ওয়াদুদ, আক্রামুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সোহেল মিয়া, যুগ্ম- আহ্বায়ক কামাল পারভেজ স্বাজন, আশরাফ উদ্দিন, মনোয়ার হোসেন মিন্টু, সদস্য বাবুল আহমেদ, দিলওয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, ছাত্রদল নেতা মামুন আহমদ, রাসেল, শহিদুল, জামিল, কবির, রুবেল, হাফিজ খালেদ, শামিম, জয়নাল, শাহিদ আলী প্রমুখ।
সম্মেলনে দিলোয়ার হোসেন জিয়াউরকে সভাপতি, আশিকুর রহমান আশিককে সাধারণ স¤পাদক ও সুরত মিয়াকে সাংগঠনিক স¤পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জয়কলস ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা করা হয়।