জয়ী জামালগঞ্জ উপজেলা

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে দিনের একমাত্র খেলায় জয়ী হয়েছে জামালগঞ্জ উপজেলা দল। শুক্রবার সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা দলের মুখোমুখি হয় জামালগঞ্জ উপজেলা দল। টস জিতে প্রথমে     ব্যাট করতে নেমে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা দল ১৬.৪ ওভারে ৮২ রানে অলআউট হয়। দলের পক্ষে শাহিনুর ২৫ ও বাইজিদ ১১ রান করেন। জামালগঞ্জের শাহরিয়ার ৩ ওভারে ১০ রানে ৩ উইকেট এবং হাসান ২.৪ ওভারে ১২ রানে ২ উইকেট নেন।
জামালগঞ্জ উপজেলা স্কুল দল ১২.২ ওভারে ৫ উইকেট হারিয়ে সহজ জয় তুলে দেয়। দলের পক্ষে রায়হান ২৯ ও শাহরিয়ার ২১ রান করেন।