দিরাইয়ে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন কমৃসুচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ। গতকাল শুক্রবার থানা পয়েন্টে বেলা ২ঘটিকায় জগদল মহাবিদ্যালয়ের প্রভাষক বদিউজ্জামান সরদারের সভাপতিত্বে  এবং কাজী নুরুল আজিজ চৌধুরীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রুহীনী কান্ত      দাস, নুরুল হক, জাকির হোসেন, কামাল পাশা, মোস্তাক আহমদ, রুকনুজ্জামান জহুরী প্রমুখ। মানববন্ধন কর্মসুচিতে বক্তারা বলেন,দিরাই থানা পয়েন্ট থেকে বাসস্ট্যান্ড ও দিরাই মদনপুর সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে ঝুকিপুর্ন হয়ে উঠেলেও সংশ্লিষ্ট কারও নজরে পড়ছেনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেনো অচিরেই এসব রাস্তা মেরামত করার উদ্যোগ নেন, এর দাবীতে আজকের এই মানববন্ধ।