স্টাফ রিপোটার
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তথাকথিত ব্যবস্থাপনার নামে টাঙ্গুয়ার হাওরের সম্পদ লুটপাট করা হয়েছে। হাওরে আগের মতো গাছ, মাছ ও পাখি নেই। ব্যবস্থাপনার নামে যারা হাওর রক্ষার দায়িত্বে রয়েছেন তাদের অবহেলার কারণে এই অবস্থার তৈরি হয়েছে। অবাধে কাছ কেটে নেওয়া, মাছ শিকার কেনোভাবেই বন্ধ হচ্ছে না। পর্যটনের নামে অবাধে পর্যটকদের বিচরণ এই দায় এড়াতে পারে না। এখন হাওরের জীববৈচিত্র্য ধ্বংসের পথে।
বক্তারা বলেন,২০১৯ সালের পাখিশুমারি অনুযায়ী হাওর ও এর আশপাশের এলাকায় ২০৮ প্রজাতির পাখি দেখা গেছে। এসব এখন কিছু নেই।
বক্তারা টাঙ্গুয়ার হাওরে গাছ, মাছ, পাখিসহ জীববৈচিত্র্য আগের মতো ফিরিয়ে আনতে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়ে বলেন, বর্তমানে হাওরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছেন তাদের হাওরের বতমান পাখি, মাছ ও গাছের সংখ্যার হিসেব দিতে হবে। কি পরিমাণে অর্থের ব্যয় হয়েছে তার হিসেব দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন শুভ, সাংগঠনিক সম্পাদক কুদরত পাশা, সাংবাদিক মানব তালুকদার প্রমুখ।
- পবিহনের ভাড়া বৃদ্ধি চলমান ধন বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে
- শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে, কারচুপির কোনো সুযোগ নেই- জেলা প্রশাসক


