টাঙ্গুয়ার হাওরের সীমানা নির্ধারণ শুরু হয়েছে মোট পরিধি ৬২ কিলোমিটার

স্টাফ রিপোর্টার
পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে রামসার সাইটের অন্তর্ভুক্ত টাঙ্গুয়ার হাওরের সীমানা নির্ধারণ ও খুঁঁিট পোতার কাজ শুরু হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্ব¡াবধানে একজন সহকারি কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে জেলা প্রশাসনের একজন ও হাওরের পাশ্ববর্তী ৪ উপজেলা ভূমি অফিসের চারজনসহ পাঁচজন সার্ভেয়ার সরেজমিনে হাওর জরিপ করে সীমানা নির্ধারণ ও খুঁিট পোতার কাজ করছেন।
গত এক সপ্তাহ ধরে খুঁিট পোতার কাজ চলছে। আধা কিলোমিটার দূরত্ব বজায় রেখে ১৫০ টি খুঁিট পোতা হচ্ছে। ৮ ফুট লম্বা পাকা খুঁটির ৩ ফুট মাটির নিচে পোতা হচ্ছে। মাটির উপরে থাকছে ৫ ফুট। ইতিমধ্যে ৫০ টি খুঁিট পোতা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সব খুঁটি পোতা শেষ হয়ে যাবে জানিয়েছেন কাজ তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বম্ভরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজের সার্বিক তদারকি করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান। সার্ভেয়ারদের দিক নির্দেশনা ও মাঠে থেকে কাজ তদারকি করছেন বিশ্বম্ভরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত। এছাড়া এসব কাজে সহযোগিতা করছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। প্রাথমিক জরিপে টাঙ্গুয়ার হাওরের আয়তন আগের চেয়ে ৪ হাজার হেক্টর বৃদ্ধি পেয়ে ১৪ হাজার হেক্টর হয়েছে। মূল পরিধি কয়েক কিলোমিটার বেড়ে ৬২ কিলোমিটার হয়েছে। তবে খুঁিট পোতার কাজ শেষ হয়ে আবার হাওরের ভূমি জরিপ করা হবে। হাওরের সীমানা নির্ধারণ ও খুঁটি পোতার কাজ শেষ হওয়ার পর বৃহত্তর টাঙ্গুয়ার হাওরের মধ্যে ছোট-খাট সকল জলমহাল এর আওতায় চলে আসবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান বলেন,‘টাঙ্গুয়ার হাওরের সীমানা নির্ধারণ ও খুঁটি পোতার কাজ শুরু হয়েছে। খুঁটি পোতার পর আবারো জরিপ করা হবে। সীমানা নির্ধারণ ও খুঁটি পোতার কাজ শেষ হওয়ার পর বৃহত্তর টাঙ্গুয়ার হাওরের মধ্যে ছোট-খাটো সকল জলমহালের ইজারাপ্রথা বাতিল হয়ে মূল হাওরের আওতায় চলে আসবে।’