স্টাফ রিপোর্টার
‘ওয়ার্ল্ড হেরিটেজ রামসার সাইট’ হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটকদের নিরাপত্তায় পর্যটক পুলিশ ক্যাম্প করা হবে। এজন্য প্রয়োজনীয় দুই একর জায়গার জন্য স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সহায়তা চেয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান।
শুক্রবার হাওরটি পরিদর্শন শেষে বিকালে তাহিরপুর থানায় টাঙ্গুয়ার হাওরের পর্যটকদের নিরাপত্তা বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।
সকালে টাঙ্গুয়ার হাওর পরিদর্শনে যান পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান। এ সময় সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা
তাঁর সঙ্গে ছিলেন। সকাল ১১ টায় তিনি টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে এসে হাওরটির বিভিন্ন অবস্থা অবলোকন করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সঙ্গে আসা গণমাধ্যমকর্মী এবং আগত পর্যটকদের সঙ্গে হাওরটির নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা, সমাধানের উপায় এবং নানা সম্ভাবনা নিয়ে কথা বলেন।
দুপুর ২ টায় তাহিরপুর থানা কম্পাউন্ডে পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সবাই দুপুরের খাবার খান। বিকাল ৩টায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তা বিষয়ে সিলেট রেঞ্জের ডিআইজি আয়োজিত আনুষ্ঠানিক মতবিনিময় সভা হয়।
এ সময় ডিআইজি মিজানুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি নজরুল ইসলাম, ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, টুরিষ্ট পুলিশের এডিশনাল এসপি মোহাম্মদ হাফিজ, এএসপি তাপস, এএসপি সুমন, তাহিরপুর থানার ওসি নন্দন ধর, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানঁ, সহ সভাপতি নুরুল আমিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিত সরকার ও বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ও সিলেটের কর্মরত ইলেক্টনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা।
এ সময় ডিআইজি মিজানুর রহমান আরো জানান, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র অক্ষুন্ন রেখে হাওরের আগত অতিথিদের টয়লেট, বিশ্রাম ও খাওয়ার সুবিধার কথা বিবেচনা করে এখানে একটি মোটেল করার পরিকল্পনা করছেন ব্যবসায়ীরা। এজন্য তাঁদের সঙ্গে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকতা রয়েছেন। এই মোটেলের ওপরে পর্যটন পুলিশের ক্যাম্প হতে পারে।
- র্যাবের অভিযানে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার
- অস্বীকারের বলয় থেকে মুক্তি দিতে হবে সংখ্যালঘু ধর্মীয় ও জাতিসত্বাগুলোকে


