টাঙ্গুয়ার হাওরে সাঁড়াশি অভিযান

এমএ রাজ্জাক, তাহিরপুর
দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওরে কারেন্ট জাল প্রতিরোধ করার লক্ষে রবিবার বিকাল থেকে রুপনগর, রামসিংপুর, শালিয়াকান্দা, আন্তপুর, বেড়বেড়িয়া হাওরসহ উল্লেখযোগ্য স্থানে পুলিশ, আনসার ও রামসার সদস্যদের নিয়ে বুধবার মধ্যরাত পর্যন্ত সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। সাঁড়াশি অভিযান পরিচালনা করেন টাঙ্গুয়া হাওরের দায়িত্বরত  এক্রিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। অভিযানে আটককৃত প্রায় ৫০ কেজি জাল পুড়ানো হয় এবং জেলেদের ১০টি কাঠের নৌকা ধ্বংস করা হয়। টাঙ্গুয়া হাওরের দায়িত্বরত জেলা প্রশাসকের সহকারি কমিশনার ও এক্রিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়া হাওরের ঐতিহ্য রক্ষায় এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে। এ দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়া হাওর পাড়ে গড়ে ওঠে মোয়াজ্জমপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউপি চেয়ারম্যান, এলাকাবাসীদের সাথে পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ক সচেতনা বৃদ্ধির লক্ষে আলোচনা করা হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার।