সাজাপ্রাপ্ত পলাতক দুইভাই গ্রেফতার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জিআর মামলার দুই পলাতক আসামীকে (আপন দুই ভাই) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে আব্দুল খালিক (৫৪) ও তার ছোট ভাই আব্দুল হাসিম (৪৬)।  
সদর থানার পুলিশ জানায়, একটি জিআর মামলায় ১৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী হিসাবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আব্দুল খালিক ও আব্দুল হাসিম। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএসআই মুজিবুল হক বুধবার রাত ১ টায় হবিবপুর গ্রাম থেকে দুই ভাইকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার দুপুরে সাজাপ্রাপ্ত দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।