‘টাঙ্গুয়ায় জ্যোৎস্না উৎসব’ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
‘টাঙ্গুয়ায় জ্যোৎস্না উৎসব’ সফল করার লক্ষ্যে সুনামগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কাজীর পয়েন্ট এলাকায় একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় হয়।
মতবিনিময় সভার আয়োজন করেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। মতবিনিময় সভায় কামরুজ্জামান কামরুল বলেন, ‘আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর, শুক্র ও শনিবার হাওর কন্যা তাহিরপুর উপজেলায় দুইদিন ব্যাপি বর্নাঢ্য ‘টাঙ্গুয়ায় জ্যোৎস্না উৎসব’ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে পর্যটন  
এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়াও উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দেয়া হবে। সাংবাদিককের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। এই উৎসবের উদ্দেশ্য হলো পর্যটন এলাকার উন্নয়ন করা, দেশে ও বিদেশে টাঙ্গুয়ার হাওরকে পর্যটন এলাকা হিসাবে তুলে ধরা। উৎসবে স্থানীয় ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।’ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, বুরহান উদ্দিন, হাফিজ উদ্দিন, আমিনুল ইসলাম, মোস্তাক আহমদ, মেহেদী হাসান প্রমুখ।