সু.খবর রিপোর্ট
‘অতীতকে জানবো,আগামীকে গড়বো এই শ্লোগানে জামালগঞ্জে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে স্বাক্ষরতা দিবসের একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজবাহ উদ্দিন প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বৃহসপতিবার সকালে উপজেলা সদরে র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রপ্ত) অনুকুল চন্দ্র দাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার
মোহাম্মদ ফারাবী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুর রহমান তালুকদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লাহ মনির হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ছাত্র/ছাত্রী, গনমাধ্যমকর্মী, এনজিও কর্মীগণ।
দক্ষিণ সুনামগঞ্জ
বৃহ¯পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, সিচনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি আমিরুল ইসলাম, আব্দুল মজিদ রেজি. প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধীর মজুমদার, তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিস আক্তার সহ প্রমূখ।
ছাতক
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, আ.লীগ নেতা সৈয়দ আহমদ। বক্তব্য রাখেন, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম।
জগন্নাথপুর
উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বিদ্যালয় পাশ্ববর্তী সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের সামনে শেষ হয়। এতে অংশ নেন শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, সহকারি শিক্ষক শেফালি বেগম,আমিনুল ইসলাম, আর্জিনা খানম, রুবনা বেগম, তাহমিনা সুলতানা, আলি কাওছার, আবু হোসেন, মন্জুর আলি, মুমিন মিয়া, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মাহবুব হোসেন প্রমুখ।
- ‘টাঙ্গুয়ায় জ্যোৎস্না উৎসব’ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়
- ঈদের পরই জেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু


