টাঙ্গুয়া হাওরে জনপ্রিয় কন্ঠ শিল্পী ন্যান্সি

এম,এ রাজ্জাক, তাহিরপুর
দেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এখন পর্যটন খ্যাত স্পট অপারূপ সৌন্দর্যময় টাঙ্গুয়া হাওরে। এই শিল্পী শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলার রুপের নদী যাদুকাটা, টাঙ্গুয়া হাওর, শহীদ সিরাজ লেক, বারেকটিলা ও অপরুপ জয়নাল আবেদীন শিমুল বাগান ঘুরে দেখেন। বিকালে স্পিটবোটে পর্যটন স্পটগুলো ঘুরে দেখেন এবং শহীদ সিরাজ লেকের (নিলাদ্রী লেক) উপর টিলার উপর ছবি তোলেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ন্যান্সির ভেরিফাইড পেইজে নিলাদ্রী লেকের ছবি পোস্ট করেন তিনি। টাঙ্গুয়া হাওরে স্পিটবোটে ফেসবুক লাইভে এ শিল্পী বলেন, অদ্ভূত, অপূর্ব সুন্দর টাঙ্গুয়ার হাওর, হাওর থেকে পাহাড় দেখা যায়, বৃষ্টি, বাতাস এক সঙ্গে অসাধারণ লাগছে। অনেক দিন পর বের হলাম, ভালো লাগছে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।