স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে টাঙ্গুয়া হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের সদস্যদের সামাজিক তহবিলের সঞ্চয়ের টাকা মুনাফা সহ ফেরত প্রদান করা হয়েছে। সোমবার টাঙ্গুয়া হাওর পাড়ে উত্তরশ্রীপুর ইউনিয়নের ভোরাঘাট, মদনপুর ও
দক্ষিণশ্রীপুর ইউনিয়নের জয়শ্রী, কৃষ্টপুর গ্রামের ৫ শতাধিক সদস্যদের মধ্যে তাদের মুনাফাসহ সঞ্চয়ের টাকা আনুষ্ঠানিকভাবে ফেরত প্রদান করা হয়। মুনাফা ও সঞ্চয়ের টাকা ফেরত প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইউসিএন প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম, থিমাটিক কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান, সিএনআরএস প্রকল্প সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
- সনাক ও ইয়েস গ্রুপের উদ্যোগে দুর্নীতিবিরোধী ভিডিও নাটক


