বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড মো. তালুতকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সন্ধ্যায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তালুতকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে উপজেলা ভূমি
অফিসের পক্ষ থেকেও কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানগুলোতে উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং অফিসার্স ক্লাবে সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।


