স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের পল্লীতে টিউবওয়েলের পানি নিয়ে ধস্তাধস্তিতে এক ব্যক্তি নিহতের ঘটনায় ৪ জনকে আসামী করে থানায় অভিযোগ করা হয়েছে। বুধবার দুপুরে নিহতের ছেলে হৃদয় মিয়া (২৪) বাদী হয়ে দুর্লভপুর গ্রামের রতনা বেগম, মতিউর রহমান, মুস্তাক মিয়া ও দিলোয়ার হোসেনকে বিবাদী উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, সোমবার বিকেলে প্রতিবেশী রতœা বেগমের বাড়ি থেকে টিউবওয়েলের পানি আনতে যান আব্দুল জব্বারের স্ত্রী রোকসানা বেগম। এতে বাঁধা প্রদান করেন রতœা বেগম। এমতাবস্থায় রোকসানা বেগমের স্বামী আব্দুল জব্বার এগিয়ে গেলে তিনিও বাঁধার সম্মুখীন হন। এ নিয়ে রতœা বেগমের ছেলে দিলোয়ার হোসেন ও আব্দুল জব্বারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারিতে আব্দুল জব্বার আহত হলে তাকে পাশর্^বর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১ টায় মৃত বলে ঘোষণা করেন। স্বজনরা রাতেই নিহতের লাশ দুর্লভপুর গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার বেলা ১১টায় তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে দুপুর ২টায় তাহিরপুর থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের ছেলে হৃদয় মিয়া বাদী হয়ে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের রতনা বেগম, মতিউর রহমান, মুস্তাক মিয়া ও দিলোয়ার হোসেনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, নিহত আব্দুল জব্বারের ছেলে হৃদয় মিয়া বাদী হয়ে বুধবার দুপুরে দুর্লভপুর গ্রামের ৪ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আরো জানান, নিহতের ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


